২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানী কবরস্থানে পুশকিনের দাফন স্মপন্ন

শত শত ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ বৃহষ্পতিবার হকি ফেডারেশনের যুগ্ম সচিব ও আবাহনী হকি কমিটির সচিব জাহিদুর রহমান পুশকিনের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 06:53 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

বুধবার মস্তিষ্কে রক্তক্ষরণে মূত্যবরণের পর পুশকিনকে বৃহষ্পতিবার বনানী কবরস্থানে দাফন করা হয়। দাফনের আগে দুটি নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে একটি আবাহনী মাঠে এবং অন্যটি মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। জানাজা দুটিতে বর্তমান ও প্রাক্তন খেলোয়াড়দের অনেকে, বিভিন্ন ফেডারেশন ও জাতীয় ক্রীড়া পরিষদের সিনিয়র কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংগঠক, পুশকিনের বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের, আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান, আবাহনী হকি কমিটির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা, আবাহনীর ডিরেক্টর ইনচার্জ কাজী শাহেদ আহমেদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সাধারন সম্পাদক হারুনুর রশীদ জানাজায় অংশ নেয়।

পুশকিনের মৃত্যুতে বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সমিতি শোক প্রকাশ করেছে।