২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যাসিফিক লাইফ কাপ টুর্নামেন্টের সেমিফাইনালে দেমেনতিয়েভা

ইউএস ওপেন চ্যাম্পিয়ন রুশ তারকা সভেতলানা কুজনেৎসভা শেষ সেটে ম্যাচ পয়েন্টে ডবল-ফল্ট করলে সেমিফাইনালে উঠার সহজ সুযোগ পান স্বদেশী প্রতিদ্বন্দ্বী এলিনা দেমেনতিয়েভা। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 01:38 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

চতুর্থ বাছাই দেমেনতিয়েভা দীর্ঘ দূরত্বের ফোর-হ্যান্ড-শট সাচ্ছন্দে খেললেও প্রথম সেটে পরাজিত হন কিন্তু দ্বিতীয় সেটের সবগুলো গেম জিতে খেলায় সমতা আনেন।

কুজনেৎসভা চারটি ম্যাচ পয়েন্ট রুখে দেন কিন্তু ডাবল-ফল্ট করার আগে ফাইনাল সেটে টাইব্রেকের সুযোগও তাকে জয় এনে দিতে পারেনি। দেমেনতিয়েভা ৩-৬, ৬-৩ এবং ৭-৫ ব্যবধানে ম্যাচ জয় করেন।

দেমেনতিয়েভা এরপর মুখোমুখি হবেন ২০০৩ সালের প্যাসিফিক লাইফ কাপ চ্যাম্পিয়ন কিম ক্লিসটারসের। কিম ৬-১, ৩-৬, ৬-২ সেটে কনচিতা মার্টিনেজকে পরাজিত করে সেমিফাইনালে উঠেন।