২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানপুর এবং দিল্লীতে ওয়ান ডে ম্যাচ দেখতে যাবেন পাক তথ্যমন্ত্রী

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী শেখ রাশেদ আহমেদ ভারত ও পাকিস্তানের মধ্যকার ওয়ান ডে সিরিজের শেষ দু’টি ম্যাচ দেখতে ভারত সফর করবেন। ম্যাচ দু’টি কানপুর এবং দিল্লীতে অনুষ্ঠিত হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 12:25 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

বৃহস্পতিবার বার্তা সংস্থা এপিপি জানিয়েছে প্রধানমন্ত্রী শওকত আজিজ নিজ ক্ষমতাবলে পাঁচ দিনের সফরের জন্য তথ্যমন্ত্রীকে ভারত সফরের বিশেষ অনুমোদন দিয়েছেন।

কানপুরের পঞ্চম ওয়ান ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে এপ্রিল মাসের ১৫ তারিখে এবং সিরিজের ফাইনাল ম্যাচ অর্থাৎ দিল্লীর ষষ্ঠ ওয়ান ডে ম্যাচটি অনুষ্টিত হবে এপ্রিল মাসের ১৭ তারিখে।