২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা এ্যাথলেটিকসে ঢাকা এবং পঞ্চগড় যুগ্ন চ্যাম্পিয়ন

ধানমন্ডির সুলতানা কামাল মহিলা কমপ্লেক্সে বুধবার শেষ হওয়া আন্তঃ জেলা মহিলা এ্যাথলেটিকস চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় ঢাকা এবং পঞ্চগড় যুগ্ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছে। সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে নীলফামারি জেলা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2005, 08:52 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

ঢাকার প্রমীলা রানী দাশ আট পয়েন্ট নিয়ে ব্যাক্তিগত চ্যাম্পিয়ন হয়ে প্রথম পুরষ্কার লাভ করেছেন। অন্যদিকে পঞ্চগড়ের সুলি পারভীন এবং নীলফামারীর শাহনাজ পারভীন সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় পুরষ্কার পেয়েছেন।

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব সৈয়দ সুজাউদ্দিন আহমেদ বিজয়ীর মধ্যে পুরষ্কার বিতরন করেন। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী কে জে হামিদা খানম এসময় উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় ৪৩ টি জেলার প্রায় ২০০  জন প্রতিযোগি অংশ গ্রহন করে।