২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বিভাগ হকির মর্যদার লড়াইতে জয় পেল বাংলাদেশ স্পোর্টিং

গ্রীন ডেল্টা প্রথম বিভাগ হকিতে জয় দিয়েই শেষ করল বাংলাদেশ স্পোর্টিং ক্লাব। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বুধবার লিগের শেষ ম্যাচে বাংলাদেশ স্পোর্টিং সহজেই ৪-১ গোলে পরাজিত করে ঢাকা ওয়ান্ডরার্সকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2005, 08:29 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

সুপার লিগে অপরাজিত থেকে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব ইতিমধ্যে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ারে খেলার যোগ্যতা লাভ করেছে।

ম্যাচের প্রথমার্ধে বিজয়ী দল ২-০ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশ স্পোর্টিংয়ের আজম তিনটি এবং জাভেদ একটি গোল করেন। ওয়ান্ডারার্সের সাব্বির হোসেন একটি গোল পরিশোধ করেন।