বয়স ভিত্তিক ক্রিকেটে জয় পেয়েছে রাজশাহী এবং সিলেট
অনুর্দ্ধ ১৩ ক্রিকেট উন্নয়ন প্রতিযোগিতায় বুধবার রাজশাহী এবং সিলেট তাদের নিজ নিজ খেলায় জয় পেয়েছে। গুলশান ইয়ূথ মাঠে রাজশাহী আট রানে বরিশালকে পরাজিত করে।
প্রথমে ব্যাট করে রাজশাহী ৪০ দশমিক ৪ ওভারে ১১৫ রানে অল আউট হয়। দলের পক্ষে সাব্বির ৬০ বলে চারটি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৪৬ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। এছাড়া জাকিব হোসেন ২৯ রান করেন। বরিশালের আজিম এবং মহিউদ্দিন তিনটি করে উইকেট লাভ করেন।
জবাবে বরিশাল ৪৩ দশমিক ৩ ওভারে ১৪৭ রান করে অল আউট হয়ে যায়। সাদিকুল খান ৬৪ বলে সাতটি চার এবং একটি ছয়ের সাহায্যে ৫৮ রান করে অপরাজিত থাকেন। রাজশাহীর মোহাইমিনুল, শাহরিয়ার এবং সাব্বির দু’টি করে উইকেট নেন।
ধানমন্ডি ক্রিকেট মাঠে দিনের অপর খেলায় সিলেট বিভাগ পাঁচ উইকেটে হারায় ঢাকা বিভাগকে।
ঢাকা প্রথমে ব্যাট করে ৪৯ দশমিক ৩ ওভারে ১৫০ রানে অল আউট হয়। মোহাম্মদ সাব্বির ১০৫ বলে ৩৮ রান করেন পাঁচটি চারের মাধ্যমে। সিলেটের মিজু আহমেদ রতন তিনটি এবং শাকের আহমেদ ও শামসুল আলম দু’টি করে উইকেট লাভ করেন।
জবাবে সিলেট ২৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ম্যান অব দ্যা ম্যাচ কানজিয়া সিংগো ৬০ বল খেলে আটটি বাউন্ডারি এবং একটি ছয়ের মাধ্যমে অপরাজিত ৫৬ রান করেন। ঢাকার রায়হান রহমান তিনটি উইকেট দখল করেন।
