২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লীতে ওয়ানডে ম্যাচ দেখবেন পাক প্রেসিডেন্ট মোশাররফ

ভারতের রাজধানী নয়া দিল্লীতে অনুষ্ঠেয় আগামী ১৭ এপ্রিল পাক - ভারত ওয়ানডে ম্যাচ দেখতে পাকিস্তানি প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের ভারত সফরের সম্ভাবনা রয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2005, 06:56 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্রমন্ত্রনালয় এবং ভারতীয় ক্রিকেট বোর্ড ( বিসিসিআই) কর্তৃক পাকিস্তানের প্রেসিডেন্টের ভারত সফরের বিষয়টি  নিশ্চিত করা হয়েছে।

কলকাতায় বিসিসিআই’র মুখপাত্র গৌতম দাশগুপ্ত বিডিনিউজ’কে জানান, পাক প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উপস্থিতিতে তারা (বিসিসিআই) ম্যাচের পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করবেন।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রনালয় ইতিমধ্যে দিল্লী ক্রিকেট এসোসিয়েশনকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে। এছাড়া রাজীব শুক্লা প্রধানমন্ত্রীর দপ্তর এবং বিসিসিআইয়ের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন।

আগামী ১৭ এপ্রিল সকালে স্ত্রী এবং শ্যালিকাকে নিয়ে পাকিস্তানি প্রেসিডেন্টের ভারতে আসার সম্ভাবনা রয়েছে।

একই দিনে প্রেসিডেন্ট মোশাররফ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির সাথে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের একজন মুখপাত্র।