২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে মাঠের দাবিতে মানববন্ধন

খেলার মাঠের দাবিতে এক দল ক্ষুদে ক্রিকেটার বুধবার সকালে শহরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

শহরের সুপার মার্কেট চত্বরে এ কর্মসূচি চলাকালে তারা ব্যাট, প্যাড, স্ট্যাম্প নিয়ে হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকে। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করে।

মুন্সিগঞ্জ থানা কাউন্সিল এলাকায় কোনও খেলার মাঠ না থাকায় তারা উপজেলা কমপ্লেক্সের মাঠেই দীর্ঘদিন ধরে খেলছিল। কিন্তু নতুন ইউএনও এসে গোপনে তাদের ক্রিকেট পিচ ভেঙে দেয়। মঙ্গলবার তারা মাঠ মেরামত করে খেলার চেষ্টা করলে তাদের খেলতে নিষেধ করা হয়। ফলে তারা এ অভিনব উপায়ে তাদের দাবি জানিয়ে ইউএনও’র আচরণের প্রতিবাদ জানায়।