শুভেচ্ছায় সিক্ত হলেন আম্পায়ার স্টিভ বাকনর
আম্পায়ার স্টিভ বাকনর বুধবার যখন কলকাতার ইডেন গার্ডেনে পাক ভারত দ্বিতীয় টেস্টে মাঠে দাঁড়ান তখনই শততম টেস্ট পরিচালনার এক বিরল গৌরব লাভ করলেন। বিসিসিআই পক্ষ থেকে ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া বাকনরের এই বিরল কৃতিত্বে শুভেচ্ছা জানান।
আরো শুভেচ্ছা জানান, পাকিস্তান - ভারত উভয় দলের অধিনায়ক ইনজামাম এবং সৌরভ, বিসিসিআই যুগ্ন সম্পাদক গৌতম দাশগুপ্ত। পরে ডালমিয়া বাকনরের হাতে সম্মান সূচক রূপার পদক তুলে দেন।
বাকনর শুভেচ্ছা হিসেবে পাওয়া রূপার পদকটি তুলে ধরার সাথে সাথে উপস্থিত প্রায় ৩০ হাজার দর্শকও স্বতঃস্ফুর্ত ভাবে দাঁিড়য়ে সম্মান জানায় এই ক্যারিবিয়ান আম্পায়ারকে। পুরো ইডেন গার্ডেন জ্যামাইকান ওয়েভে উত্তাল হয়ে উঠে।
১৯৮৯ সালে জ্যামাইকার কিংসটনে ভারত - ওয়েস্ট ইন্ডিজ টেস্ট পরিচালনার মধ্য দিয়ে ক্রিকেটের বনেদী আসরে পা রাখেন স্টিভ বাকনর। চারটি বিশ্বকাপে অংশগ্রহণের অভিজ্ঞতাও রয়েছে বাকনেরর ঝুলিতে।
একসময়ের সফল ফুটবল রেফারী ছয় ফুট উচ্চতার বাকনর একটি বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে পরিদর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০০৭ সালের ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ ক্রিকেটে দায়িত্ব পালন করে কিংবদন্তী আম্পায়ার ডিকি বার্ডের পাঁচটি বিশ্বকাপ পরিচালনার রের্কড স্পর্শ করতে চান বাকনর।
