প্যাসিফিক লাইফ ওপেন টেনিসের ফলাফল
মঙ্গলবার ইন্ডিয়ান উইলিসে প্যাসিফিক লাইফ ওপেন টুর্নামেন্টে লেটন হিউইট সহজেই ফেঞ্চ মাইকেল লড্রাকে পরাজিত করে শেষ ১৬ জনে পৌছে গেছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
দ্বিতীয় বাছাইয়ে অস্ট্রেলিয়ান হিউইট দ্বিতীয় সেটে øায়ুবিক চাপে ভুগলেও ৬-২, ৭-৬ (৭-৩) সেটে লড্রাকে পরাজিত করেন। এরপর তিনি মুখোমুখি হতে পারেন পল হেনরি মেথিউ অথবা জেন হারনিচের।
এদিকে রজার ফেদেরার ৬-৩, ৬-২ সেটে লুক্সেমবার্গের প্রতিদ্বন্দ্বী বাম-হাতি গিলিস মুলারকে পরাজিত করে চতুর্থ রাউন্ডে উঠেছেন।
সপ্তম বাছাইয়ে কালোস মোইয়া ৬-৩, ৬-৪ সরাসরি সেটে স্পেনিশ ডেভিট ফেরেরকে পরাজিত করেন।
মোইয়া চতুর্থ রাউন্ডে মুখোমুখি হবেন ফেব্রিস সেনটোগোর।
