ঢাকা মেট্রো গ্রিন ও মেট্রো ব্লু দল জয়ী
নগরীর বিভিন্ন ভেন্যুতে বয়স ভিত্তিক অনুর্দ্ধ -১৩ ক্রিকেট ডেভলপমেন্ট টুর্নামেন্টের মঙ্গলবারের খেলায় ঢাকা মেট্রো গ্রিন ও মেট্রো ব্লু দল জয় পেয়েছে।
ধানমণ্ডি মাঠে মেট্রা গ্রিনের ফয়সাল কবীর ঢাকা বিভাগের পাঁচ উইকেট তুলে নিলে মেট্রো গ্রিন সহজেই ৯৩ রানের জয় পায়। প্রথমে ব্যাট করে মেট্রো গ্রিন ৪১ দশমিক ৪ ওভারে ২০৯ রান করে। গ্রিনের আবু হানিফ ৫৮ করেন। জবাবে ব্যাট করতে নেমে ৩৭ দশমিক ১ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে যায়।
দিনের অপর খেলায় গুলশান ইয়থ মাঠে বরিশাল বিভাগকে ছয় উইকেটে হারিয়ে মেট্রো ব্লু রেকর্ড গড়েছে।
প্রথমে ব্যাট করে বরিশাল ৪৩ ওভারে ১৬৩ রান করে। ব্ল’র মুস্তাকিম ৪০ রান দিয়ে পাঁচ উইকেট শিকার করেন।
জবাবে মেট্রো ব্লু ৩০ দশমিক ৩ ওভারে সহজেই লক্ষ্যে পৌঁছে যায়। ব্ল’র আশিকুর রহমান ৫৪ রান করেন।
