দাবা চ্যম্পিয়নশীপে নজরানা শীর্ষে
জাতীয় ক্রিড়া পরিষদের কনফারেন্স কক্ষে মঙ্গলবার ২৬তম জাতীয় মহিলা দাবা চ্যম্পিয়নশীপের চতুর্থ রাউণ্ডের চূড়ান্ত খেলা শেষে মানিকগঞ্জের নজরানা খান ইভা শীর্ষস্থানে রয়েছেন।
চতুর্থ রাউণ্ডের খেলায় সামিহা শারমিন সিম্মিকে পরাজিত করে ইভা সর্বোচ্চ ৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেন।
অন্যদিকে চতুর্থ রাউণ্ডের খেলা শেষে আন্তর্জাতিক মহিলা মাষ্টার রাণী হামিদ এবং শামমিা আক্তার লিজা সাড়ে তিন পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।
রাণী তার টিমমেট মাসুদা বেগমকে এবং লিজা আফরোজা খানম বাবলিকে পরাজিত করেন।
দিনের অপর খেলায় ফারজানা হোসেন এ্যানি জাকিয়া সুলতানাকে পরাজিত করেন এবং সায়মা আলমাস কিশোয়ারা মাজরিন ইভানার সাথে ড্র করেন।
সাঈদা শাবানা পারভিন নিপা খেলা থেকে নাম প্রত্যাহার করায় শারমিন সুলতানা শিরিন ওয়াক ওভার পেয়ে যান।
