২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বিভাগ হকি লিগে ফরাশগঞ্জ - মুক্তবিহঙ্গ ম্যাচ ড্র

গ্রীন ডেল্টা প্রথম বিভাগ হকি লিগে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মঙ্গলবার ফরাশগঞ্জ ও মুক্তবিহঙ্গ তরুন সংঘের মধ্যকার ম্যাচটি ১ - ১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2005, 07:25 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

দু’টি গোলই হয় খেলার প্রথমার্ধে। ফরাশগঞ্জের সাব্বির হোসেন ম্যাচের পঞ্চম মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল করে দলকে এগিয়ে দেন। কিন্তু ১৫ মিনিটে মুক্তবিহঙ্গের রুমান আহমেদ রিপন গোল পরিশোধ করেন।

লিগে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব ইতিমধ্যে প্রিমিয়ারে খেলা নিশ্চিত করেছে।