১২ এপ্রিল থেকে শুরু হচ্ছে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন উডেন ফ্লোর জিমনেশিয়ামে ১২ এপ্রিল থেকে শুরু হচ্ছে গ্রামীন ফোন ২৬তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা।
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন মঙ্গলবার প্রতিযোগিতায় অংশ গ্রহনে ইচ্ছুক সকল জেলা ক্রীড়া সংস্থা এবং ক্লাবকে ৭ এপ্রিলের মধ্যে নাম তালিকাভুক্ত করার অনুরোধ জানিয়েছে।
