ওমর কোরেইশীর মৃত্যুতে বিসিবির শোক
প্রখ্যাত পাকিস্তানি ক্রিকেট ধারাভাষ্যকার এবং কলামিস্ট ওমর কোরেইশীর মৃত্যুতে মঙ্গলবার গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওমর কোরেইশী গত সোমবার মৃত্যুবরণ করেন।
এক শোক বার্তায় বিসিবি’র মিডিয়া কমিটির উপদেষ্টা এবং চেয়ারম্যান রিয়াজউদ্দিন আল মামুন বলেন, ‘কোরেইশীর মৃত্যুতে ক্রিকেট বিশ্ব একজন প্রখ্যাত ধারাভাষ্যকার এবং কলামিস্টকে হারিয়েছে।’
