আন্তঃজেলা ভলিবলের চূড়ান্ত পর্ব ২৯ মার্চ
নড়াইল জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং ট্রান্সকম বেভারেজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ২৯ মার্চ থেকে শুরু হচ্ছে পেপসি আন্তঃজেলা ভলিবলের চুড়ান্ত পর্বের খেলা।
বাংলাদেশ ভলিবল ফেডারেশন সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা, দিনাজপুর এবং ঢাকায় আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারীদের মধ্য থেকে তিনটি করে ৯টি এবং গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ও স্বাগতিক নড়াইলসহ মোট ১১টি দল চারদিন ব্যাপী এই প্রতিযোগিতায় লড়বে।
অংশগ্রহণকারী অন্য দলগুলো হচ্ছে: খুলনা, কুষ্টিয়া, সাতক্ষীরা, রংপুর, রাজশাহী, পাবনা, চট্টগ্রাম, কুমিল্লা ও গাজীপুর। দলগুলোকে আগামী ২৮ মার্চ নড়াইল জেলা ক্রীড়া সংস্থায় রিপোর্ট করতে বলা হয়েছে।
১৮ মার্চ বাংলাদেশ ভলিবল ফেডারেশন কার্যালয়ে প্রতিযোগিতার ফিক্সচার নির্ধারণ করা হবে।
