১৮ মার্চ থেকে শুরু হচ্ছে স্বাধীনতা কাপ হকি
স্বাধীনতা কাপ হকি ১৮ মার্চ থেকে শুরু হচ্ছে। উদ্বোধনী দিনে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ মুখোমুখি হবে। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বিকাল চারটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মির্জা ফরিদ আহমেদ বিডিনিউজকে জানান, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, পুরনো ঢাকা উন্নয়ন বোর্ড এবং বর্ণক সমাজ এই ছয়টি দল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।
