মহিলা দাবায় একক ভাবে শীর্ষে নাজরানা
ছাব্বিশতম মহিলা দাবা চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্বের তৃতীয় রাউন্ড শেষে এককভাবে শীর্ষে অবস্থান করছেন নাজরানা খান ইভা।
জাতীয় ক্রীড়া পরিষদের কনফারেন্স রুমে ইভা সোমবার কিশোয়ারা শাজরীন ইভানাকে পরাজিত করে পূর্ন তিন পয়েন্ট লাভ করেন।
আন্তর্জাতিক মহিলা মাষ্টার রানী হামিদ এবং শামিমা আক্তার লিজা আড়াই পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। শারমিন সুলতানা শিরিনকে রানী হমিদ পরাজিত করলেও সামিহা শারমিন শাম্মীর সাথে ড্র করেন লিজা।
দিনের অন্যান্য ম্যাচে জাকিয়া সুলতানা এবং সামিয়া আলমাস যথাক্রমে শাবানা পারভীন নিপা ও ফারজানা হোসেন অ্যানীকে পরাজিত করেন। অন্যদিকে মাসুদা বেগমের সাথে ড্র করেন আফরোজা খানম বাবলী।
