২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনিশ্চিত ভবিষ্যতের দিকে লারাসহ সাত ওয়েস্ট ইণ্ডিয়ান ক্রিকেটারের ক্যারিয়ার

ওয়েস্ট ইণ্ডিজ দলের খেলোয়াড় এবং বোর্ডের মধ্যে স্পন্সর নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। সমস্য সমাধানে দু’পক্ষই কোন সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হওয়ায় খেলোয়াড়দের ভবিষ্যত নিয়ে সৃষ্টি হয়েছে চরম অনিশ্চয়তা। এক্ষেত্রে খেলোয়াড়দের তালিকাটাও বেশ বড়। অধিনায়ক ব্রায়ান লারা, রামনরেশ সারওয়ান এবং ক্রিস গেইলের মত তারকারাও রয়েছেন এই তালিকায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2005, 05:45 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

এছাড়াও ডিওন ব্রাভো, ফিদেল এডওয়ার্ডস, রামপাল এবং ডিওন স্মিথও রয়েছেন লারাদের সাথে।

এদিকে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এ ব্যাপারে শক্ত অবস্থান নেয়ায় অবস্থা আরও জটিল হয়ে পড়েছে। ‘কেবল এন্ড ওয়ারলেসে’-এর সাথে উল্লিখিত খেলোয়াড়দের ব্যাক্তিগত চুক্তির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা দল নির্বাচনে বিবেচনায় আসবেননা বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে বোর্ড। তবে কবে নাগাদ তদন্ত শেষ হবে সেব্যাপারে বোর্ড কিছুই জানায়নি।

এতকিছুর পরও ক্রিকেট বোর্ড জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন সিরিজ পরিকল্পনা মোতাবেক অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য ক্যারিবিয়ান দল ঘোষণা করা হবে ১৭ মার্চ। এই সময়ের মধ্যে যদি সমস্যার সমাধান না হয় তাহলে লারাসহ অন্য ছয় খেলোয়াড় দলে থাকছেন না এটা একরকম নিশ্চিতই বলা যায়।