২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি ঢাকায় এসেছে জর্ডানের আল ফয়সালি ক্লাব

এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচ খেলতে ১৯ সদস্যের জর্ডানের আল ফয়সালি ক্লাব সোমবার সকালে ঢাকা পৌঁছেছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আগামী ১৬ মার্চ তারা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মুখোমুখি হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

ঢাকায় আগত অতিথি দলে ১৬ জন খেলোয়াড় এবং কোচ, ম্যানেজার এবং চিকিৎসক রয়েছেন।

এর আগে দু দলই তাদের প্রথম খেলায় ড্র করে। মুক্তিযোদ্ধা সংসদ গোলশুন্য ড্র করে কলকাতার ইষ্টবেঙ্গল ক্লাবের সাথে এবং আল ফয়সালি ক্লাব ১-১ গোলে তুর্কেমেনিস্তানের নেবিচি এফসির সাথে ড্র করে।

প্রতিপক্ষ সম্পর্কে কোন ধারনা না থাকলেও উভয় দলের কোচ মঙ্গলবারের ম্যাচে জয়ের আশা করছেন।

মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক জানান, ‘ আমরা জয়ের লক্ষ্যেই মাঠে নামব, তবে প্রতিপক্ষ যেহেতু আমাদের তুলনায় শক্তিশালী সেক্ষেত্রে আমরা কৌশল পরিবর্তনও করতে পারি।’

মুক্তিযোদ্ধার অধিনায়ক গোলরক্ষক আমিনুল ইসলাম ইষ্ট বেঙ্গলের বিরুদ্ধে খেলতে না পারলেও এই ম্যাচে খেলবেন বলে আশা করছেন কোচ মানিক। এএফসির নিষেধাজ্ঞা থাকায় আমিনুল ৯ মার্চ ইষ্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে পারেননি।

ইষ্টবেঙ্গলের সাথে ম্যাচ ড্র করায় খেলোয়াড়দের আতœবিশ্বাস বেড়েছে বলে মনে করেন মানিক।

অন্যদিকে প্রতিপক্ষ আল ফয়সালি ক্লাবের কোচ মোহাম্মদ ইয়ামানী বলেছেন, ‘আমরা জয়ের জন্যই খেলতে এসেছি।’

ঢাকার সহনীয় আবহাওয়ায় দলের ছয়জন জাতীয় দলের খেলোয়াড় তাদের স্বাভাবিক নৈপুন্য দেখাতে পারবে বলে মনে করেন ইয়ামানী। এগার বছর ধরে দলের সাথে থাকা এই কোচ জানান, দলে জর্ডানের ১৪ এবং সিরিয়া ও ইরাকের একজন করে খেলোয়াড় রয়েছে।

আল ফয়সালি ক্লাব জর্ডান প্রিমিয়ার লিগে ৩০ বার শিরোপা জিতেছে । আরব ক্লাব চ্যাম্পিয়নশীপে তিনবার রানার আপ হওয়ারও গৌরব লাভ করেছে ক্লাবটি।