২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ মার্চ থেকে শুরু হচ্ছে নিবিড় ব্যাডমিন্টন প্রশিক্ষণ

বিভিন্ন বয়সের ব্যাডমিন্টন খেলোয়াড়দের নিয়ে আগামী ২০ মার্চ থেকে শুরু হচ্ছে এক নিবিড় প্রশিক্ষণ শিবির। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন উডেন ফ্লোর জিমনেশিয়ামে তিনমাস ব্যাপী এই প্রশিক্ষণ শিবির চলবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2005, 07:17 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

প্রশিক্ষন শিবিরের জন্য ১৬জন সিনিয়র এবং ১০ জন সাব জুনিয়র খেলোয়াড় নির্বাচন করা হয়েছে।

সিনিয়র খেলোয়াড়:  আহসান হাবিব, এনায়েত উল্লাহ খান, মোক্তার হোসেন, এম রইসউদ্দিন, রাসেল কবির সুমন, আব্দুল হান্নান, মোস্তফা মোহাম্মদ জাভেদ, এবিএম আতাউল গনি ওসমানি, এম ও রাজু, একেএম মঞ্জুর হোসেন পলাশ, সাইফুদ্দিন, মাহবুবুর রব, কণিকা রানী অধিকারী, আয়শা খাতুন নূরী, দুলালী হায়দার এবং আশেদা খাতুন।

জুনিয়র খেলোয়াড়রা হচ্ছেন:  সন্তু চাকমা, সঞ্জু বিকাশ চাকমা, অথেলো চাকমা, অর্ঘ্য চাকমা, চন্দ্রিকা চাকমা, আতায়ে রাব্বী, আরজুমান শ্রেষ্ঠ, আরাফাত আল আমিন, আবীর আলী এবং আবিদ হোসেন রিকো।

প্রশিক্ষণ কালীন সময়ে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন খেলোয়াড়দের থাকা খাওয়ার ব্যয় বহন করবে। খেলোয়াড়দের সরঞ্জামাদীসহ আগামী ১৯ মার্চ বিকেল পাঁচটায় ফেডারেশনে রিপোর্ট করতে বলা হয়েছে।