২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজগাঁওয়ের বিরুদ্ধে জিএমসিসি’র জয়

ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সোমবার তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে তেজগাঁওর বিরুদ্ধে ২৯ রানে জয় পেয়েছে জিএমসিসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2005, 06:38 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

প্রথমে ব্যাট করে জিএমসিসি ওপেনার সাদ্দাম খানের চমৎকার ৫৯ রানের ইনিংসের উপর ভর করে নির্ধারিত  ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ২০৩ রান করে। এছাড়া ফারুক ৪৫ এবং প্রিন্স ৩৩ রান করেন।

জবাবে আবীরের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে তেজগাঁও ৪৫.৫ ওভারে ১৭৪ রান তুলতেই সবকটি উইকেট হারিয়ে বসে। আবীর নয় ওভারের স্পেলে ৩৭ রানের বিনিময়ে চার উইকেট লাভ করেন।

তেজগাঁওয়ের ওপেনার অধিনায়ক মিঠু দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন এবং দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন উইকেট রক্ষক তাজ।