ইনজুরির কারণে আবারও সিরিজ থেকে বাদ পড়েছেন ওরাম এবং স্টাইরাস
ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড অস্বাভাবিকভাবে নয় উইকেটে পরাজিত হবার পর দলের জন্য আরও খারাপ সংবাদ হচ্ছে মূল অলরাউন্ডারদের অন্যতম জেকব ওরাম এবং স্কট স্টাইরাস ইনজুরির কারণে খেলায় ফিরে আসতে পারছেন না। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ওরাম গত বছর ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে সর্বশেষ প্রথম ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেন। তিনি মেরুদন্ডের আঘাতজনিত অসুস্থতায় ভুগছেন এবং এ সিরিজের শুরু থেকেই তার খেলা অনিশ্চিত ছিল।
যদিও তিনি প্রাথমিকভাবে আশা করেছিলেন এ বছরের এপ্রিলে শ্রীলঙ্কার বিরুদ্ধে অনুষ্টেয় টেস্ট ম্যাচে খেলার মাধ্যমে আবার ইন্টারন্যাশনাল ম্যাচে ফিরে আসবেন। দুই ম্যাচের সিরিজটি মূলত সুনামির কারণে পরিত্যক্ত হয়েছিল।
নিউজিল্যান্ডের মেডিক্যাল স্টাফ ওরামকে পরামর্শ দিয়েছে, তিনি যেন তড়িঘড়ি করে খেলায় ফিরে আসার জন্য কোনও রকম ঝুঁকি না নেন। বরং আগস্ট মাসে যাতে জিম্বাবুয়ে সফরে যেতে পারেন তার প্রস্তুতি নেন।
এদিকে স্কট স্টাইরাস বাম হাটুতে আর্থ্রোস্কপিক সার্জারির পর এখনও সম্পূর্ণ সুস্থ হননি এবং সে কারণেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের বাকি ম্যাচগুলো থেকে বাদ পড়েন। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে অমীমাংসিত সিরিজে খেলার মাধ্যমে ফিরে আসার আশা করছেন।
আগামী শুক্রবার ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্টিত হবে। দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য নির্বাচিত খেলোয়াররা হচ্ছেন নিউজিল্যান্ডের অধিনায়ক স্টিফেন ফ্লেমিং, লু ভিনসেন্ট, নাথান এসলে, ক্রেগ কামিং, ক্রেগ ম্যাকমিলান, হামিশ মার্শাল, উইকেটকিপার ব্রেনডন ম্যাককুলাম, আয়ান ও’ব্রায়ান, ডেনিয়াল ভেটরি, জেমস ফ্রেঙ্কলিন, ক্রিস মারটিন এবং পল ওয়াইজম্যান।
