বাংলাদেশের ইংল্যান্ড সফরের টিকিট বিক্রি করবে সোনালী ব্যাংক
ব্রিটেনে অবস্থিত বাংলাদেশের সোনালী ব্যাংক আগামী মে মাসে লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট ম্যাচের টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে। ২৬ মে লর্ডস টেস্ট দিয়ে বাংলাদেশের এই সফর শুরু হবে।
লন্ডনের ওসবর্ন স্ট্রিটে অবস্থিত সোনালী ব্যাংেকের প্রধান শাখায় ১৪ মার্চ থেকে টিকিট বিক্রি শুরু হবে।
সফরে বাংলাদেশ দু’টি টেস্ট এবং একটি ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নেবে।
টুর্নামেন্টের অন্য দলটি হচ্ছে অস্ট্রেলিয়া।
