২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম টেস্টে অষ্ট্রেলিয়া ৯ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে

শেন ওয়ার্নের বিধ্বংসী বোলিংয়ের দাপটে কুপোকাৎ হয়েছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ৪৩৩ অর্থাৎ অষ্ট্রেলিয়ার চেয়ে ১০ রান বেশী সংগৃহীত হওয়ার পরও দ্বিতীয় ইনিংসে শেন ওয়ার্নের ঘূর্নিবলের প্রতাপের সামনে তারা কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2005, 01:30 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

দ্বিতীয় ইনিংস-এ চা-বিরতি পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৭৮ রান, পরে শেন ওয়ার্ন আরও ৪ টি উইকেট নিয়ে মাত্র ১৩১ রানের মাথায় নিউজিল্যান্ডের রানের হিসাবে সমাপ্তি টানেন। সংবাদ বার্তা সংস্থার।

শেন ওর্য়ান একাই নেন পাঁচটি উইকেট। টেস্ট ম্যাচে এ নিয়ে ২৯ বার তিনি এক ইনিংসে  ৫ উইকেট লাভের গৌরব অর্জন করেন।

অষ্ট্রেলিয়াকে ম্যাচ জিততে তেমন কোনও বেগ পেতে হয়নি। চা বিরতির আগে শুধু ম্যাথিউ হেডেন-এর উইকেটটি হারায় তারা। কিন্তু জয় পায় সহজেই।

হেডেন আউট হওয়ার পর জাস্টিন ল্যাঙ্গার (৭২) ও রিকি পন্টিং-এর (৪৭) দ্বিতীয় জুটি অষ্ট্রেলিয়াকে ৯ উইকেটের সহজ জয় এনে দেয়।

টেস্টে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪৩৩ ও ১৩১ এবং অষ্ট্রেলিয়ার ৪৩২ ও ১৩৫-১।

অষ্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট আগামী শুক্রবার ওয়েলিংটনে শুরু হবে।