দ্রুততম মানব আর্মির আবদুল্লাহ, মানবী বিজিএমসির বিউটি
দেশের দ্রুততম মানবের স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশ আর্মির আবু আবদুল্লাহ এবং দ্রুততম মানবী বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজিএমসি) নাজমুন নাহার বিউটি।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে পিএইচপি ৩০তম জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ¯িপ্রন্টার আবদুল্লাহ শনিবার ১০০ মিটার দূরত্ব অতিক্রম করতে সময় নেন মাত্র ১০.৪০ সেকেণ্ড। অন্যদিকে বিউটি ১১.৯ সেকেণ্ডে ওই দূরত্ব অতিক্রম করেন।
এর ফলে বাংলাদেশ আর্মি ১৭ টি স্বর্ণ, ১০ টি রোপ্য ও নয়টি ব্রোঞ্জ জিতে পদক তালিকার শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে ১৪ টি স্বর্ণ, ১৫টি রোপ্য ও তিনটি ব্রোঞ্জ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিজিএমসি।
বিউটি ১০০ মিটার, ২০০ মি. ৪০০ মি. একক এবং ৪ঢ১০০ মি. ও ৪ঢ৪০০ মি. রিলে দৌড়ে পাঁচটি স্বর্ণ পদক জিতেছেন।
আবদুল্লাহ ১০০ মিটার, ২০০ মি. একক ও ৪ঢ১০০ মিটার রিলে দৌড়ে তিনটি স্বর্ণ পদক পেয়েছেন।
