২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের ফিল্ডিংয়ের কড়া সমালোচনা করলেন সুনীল গাভাস্কার

ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার পাক-ভারত টেষ্টে পাকিস্তানের ফিল্ডিংয়ের কড়া সমালোচনা করেছেন। হিন্দুস্থান টাইমসে এক লেখায় তিনি বলেছেন, পাক দলের ফিল্ডিং কোন স্কুল দলের চেয়েও নিুমানের ছিল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2005, 04:12 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

ভারতের সাবেক গ্রেট ক্রিকেটার সুনীল গাভাস্কার পাক ফিল্ডিংয়ের সমালোচনা করে বলেছেন, ভারতের ব্যাটিং লাইন আপ খুবই ভাল এবং এমন একটি দলের বিপক্ষে  বাজে ফিল্ডিং করলে তা  দল হারার জন্য যথেষ্ট।

তিনি বলেন, পাক ফিল্ডাররা শেবাগের ৪ টি ক্যাচ মিস করেছে যেগুলো খুবই সাধারণ ছিল।  এছাড়া পাক ফিল্ডিং ব্যর্থতা শেবাগের অতিরিক্ত বাউন্ডারি পেতে সাহায্য করেছে বলে গাভাস্কার  মনে করেন। শেবাগ প্রথম ইনিংসে পাকিস্তানের বিপক্ষে ১৭৩ রান করেন।