২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাক ভক্তদের জন্য পিসিএ-র বিশেষ পরিবহন ব্যাবস্থা

পাকিস্তান-ভারতের মধ্যকার প্রথম টেস্ট দেখতে মোহালীতে অবস্থানরত পাক ক্রিকেট ভক্তদের যাতায়াত সুবিধার জন্য পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (পিসিএ) চন্ডিগর থেকে ওয়াগাহ সীমান্ত পর্যন্ত বিশেষ বাসের ব্যাবস্থা করেছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2005, 01:15 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

বিশেষ বাসগুলো ১৩ ও ১৪ মার্চ ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত চন্ডিগরের সেক্টর ১৬ ক্রিকেট মাঠ থেকে ওয়াগাহ সীমান্ত পর্যন্ত  যাত্রী বহন করবে।

শনিবার পিসিএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রিকেট অনুরাগীদের নিজ নিজ অবস্থানস্থল থেকে সেক্টর ১৬ মাঠে নেয়ারও ব্যাবস্থা গৃহীত হয়েছে।