২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোড়া সেঞ্চুরি ম্যাচের ড্রাইভিং সিটে বসিয়ে দিল অস্ট্রেলিয়াকে

ক্রাইস্টচার্চে প্রথম টেস্টের তৃতীয় দিনে নিউজিল্যান্ডের বোলাররা ভালভাবেই আটকে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার মারমুখি ব্যাটসম্যানদের, কিন্তু সাইমন কার্টিচ এবং এডাম গিলক্রিস্ট জুটির উভয়ই সেঞ্চুরি করে নিউজিল্যান্ডকে ম্যাচ জয়ের স্বপ্ন থেকে মাটিতে নামিয়ে আনেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2005, 10:40 AM

Updated : 26 Apr 2022, 05:26 PM

অস্ট্রেলিয়া তিন উইকেটে ১৪১ রান নিয়ে পুনরায় খেলতে নেমে লাঞ্চের আগেই রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক এবং নাইটওয়াচম্যান জেসন গিলেস্পির উইকেট হারায়। ফলে অস্ট্রেলিয়ানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, এই বুঝি ব্ল্যাক কেপসরা ড্রাইভিং সিটে বসে গেল।

কিন্তু চা বিরতির আগ পর্যন্ত এ জুটি ছয় উইকেটে ২০১ রান তোলেন। তারা পূর্বের স্কোরের সাথে আরও ১৩৩ রান যোগ করেন।

কার্টিচ প্রথমে সেঞ্চুরি পূর্ণ করেন এবং চা বিরতির পর গিলক্রিস্ট তিন সংখ্যার ঘরে পৌঁছে যান।

নিউজিল্যান্ডের জন্য দিনের শুরুটা বেশ সম্ভাবনাময় ছিল। কিউইরা আরও তিনটি উইকেট তুলে নেয় মাত্র ৮০ রান খরচ করে।

ক্রিস মার্টিনের বলে পন্টিংয়ের ক্যাচটি ধরেন উইকেটকিপার ব্রেনডন ম্যাককুলম এবং জেমস ফ্রেঙ্কলিনের বলে ক্লার্ক ক্যাচ তুলে দেন উইকেটরক্ষক ম্যাককুলামের হাতে। নাইটওয়াচম্যান হিসেবে গিলেস্পি খেলতে নেমে ডেনিয়েল ভেটরির স্পিনের মায়াজালে আটকে ধৈর্য্য হারান এবং বল মারতে গিয়ে ক্যাচ তুলে দেন।

কিন্তু কার্টিচ এবং গ্লিলক্রিস্টের জুটির উপর এসব কোনও প্রভাব ফেলতে পারেনি এবং যখন তারা ক্রিজে সেট হয়ে গেলেন তখন তাদের আর পিছনে ফিরে তাকাতে হয়নি।