২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকতি নিক্ষেপে আজহারের নতুন জাতীয় রেকর্ড

চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে জাতীয় এ্যথলেটিক্স প্রতিযোগিতায় চাকতি নিক্ষেপে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর আজহারুল ইসলাম। ৪৪ দশমিক ০৪ মিটার দুরে চাকতি নিক্ষেপ করে তিনি এই রেকর্ড গড়েন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

এর আগের ৪৪ মিটারের রেকর্ডটি ছিল বিজেএমসি’র সাঈদুর রহমানের দখলে। ১৯৮১ সালে এ রেকর্ড গড়েন তিনি।

প্রতিযোগীতার দ্বিতীয় দিনে শুক্রবার ২১টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী ১২টি স্বর্ণপদক নিয়ে পদক তালিকার শীর্ষে রয়েছে। বিজেএমসি ৯টি স্বর্ণ পদক নিয়ে দ্বিতীয় এবং ১টি স্বর্ণ ও ৬টি রৌপ্য পদক নিয়ে বিকেএসপি রয়েছে তৃতীয় স্থানে।

পুরুষদের ম্যারাথনে ২ ঘন্টা ৪৫ মিনিট ৩৬ সেকেণ্ড সময় নিয়ে সেনাবাহিনীর হানিফুর রহমান স্বর্ণ পদক জেতেন। একই দলের ফারুক মিয়া এবং গোলাম মওলা যথাক্রমে রৌপ্য এবং ব্রোঞ্জ পদক লাভ করেন।

২০০ মিটার ও ৪০০ মিটার ¯িপ্রন্টে এবং ৪ ঢ ১০০ মিটার রিলে দৌড়ে স্বর্ণ পদক জেতেন বিজেএমসি’র নাজমুন নাহার বিউটি।

সেনা বাহিনীর আবদুল্লাহ কাফি সরকার ৫,০০০ এবং ১০,০০০ মিটার দৌড়ে স্বর্ণ পদক জিতেছেন।