পরীক্ষার কারনে খেলতে পারছেননা ইভা
চলতি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের কারনে জাতীয় এ্যাথলেটিকসের ১০০ মিটার ইভেন্টে এবার অংশ নিতে পারছেন না গতবারের দ্রুততম মানবী ইসরাত জাহান ইভা।
আগামীকাল যখন এই ইভেন্টটি অনুষ্ঠিত হবে তখন পরীক্ষার হলে থাকবেন ইভা। তবে গতকাল প্রথম পরীক্ষা দিয়ে আজ শুক্রবার ট্র্যাকে নেমেই ২০০ মিটার ¯িপ্রন্টে রৌপ্য পদক জিতেছেন তিনি।
শনিবারের পরীক্ষায় অংশ নেয়ার জন্য ইতোমধ্যে ঢাকায় রওনা হয়েছেন ইভা।
এসএসসি পরীক্ষা চলাকালীন জাতীয় এ্যাথলেটিকসের মত একটি প্রতিযোগিতার আয়োজন করায় ইভা ক্ষোভ প্রকাশ করেন।
