আন্তঃজেলা ভলিবলের ঢাকা অঞ্চলের খেলা শুরু
পেপসি আন্তঃজেলা ভলিবলের ঢাকা অঞ্চলের খেলা শুক্রবার ঢাকার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে।
উদ্বোধনী দিনে চট্টগ্রাম ৩-০ সেটে শরিয়তপুরকে, গাজিপুর ৩-১ সেটে চাঁদপুরকে এবং কুমিল্লা ৩-০ সেটে ফেনীকে পরাজিত করে।
ভলিবল ফেডারেশনের সহসভাপতি এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ট্রেজারার মোহাম্মদ মনিরুল হক, ফেডারেশনের সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু এবং টুর্নামেন্ট কমিটির সচিব মোহাম্মদ আনিসুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
