২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উইলস টুর্নামেন্ট: ফাইনালে ডেভেনপোর্টের বিরুদ্ধে খেলবেন বুলগেরিয়ান সিসিল কারাতানচেভা

বুলগেরিয়ান কিশোরী সিসিল কারাতানচেভা ইন্ডিয়ান উইলস টুর্নামেন্টের ওপেনিং রাউন্ডে মারলিনা ভিয়েনগার্টনারকে পরাজিত করে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে নিজের যোগ্যতা প্রমান করলেন। খবর বার্তা সংস্থার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2005, 01:43 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

তিনি টাইব্রেকারে প্রথম সেটে পরাজিত হন, কিন্তু তাৎক্ষনিকভাবে খেলায় ফিরে এসে ৬-৭ (৫-৭), ৬-০, ৬-২ সেটে ম্যাচ জয় করে নেন। পরবর্তী খেলায় তিনি মুখোমুখি হবেন মার্কিন টেনিস তারকা লিন্ডসে ডেভেনপোর্টের।

শীর্ষ বাছাই এবং দু’বারের ইন্ডিয়ান উইলস চ্যাম্পিয়ন ডেভেনপোর্টের বিরুদ্ধে ১৫ বছর বয়সী সিসিলের খেলাটা যেমন জমে উঠবে বলে আশা করা হচ্ছে ঠিক তেমনি কঠিন পরীক্ষারও সম্মুখীন হবেন অনভিজ্ঞ কারাতানচেভা।

এদিকে বৃহস্পতিবার ঊন-জিয়ং চো, ডায়া বেদানোভা এবং এলভেনা বান্দারেনকো প্রথম রাউন্ডের নিজনিজ খেলায় জয় লাভ করেছেন।