২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবার জাদুকর কাসপরেভর অবসর

সাবেক বিশ্ব দাবা চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভ প্রতিযোগিতামূলক দাবার আসর থেকে অবসর গ্রহনের ঘোষনা দিয়েছেন। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2005, 12:20 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

স্পেনের মর্যাদাপূর্ন দাবা প্রতিযোগিতায় নবম বারের মতো জয়ের মুকুট পরার পর অপ্রত্যাশিতভাবেই বিদায়ের ঘোষনা দিলেন কাসপারভ।

তিনি বলেন, আমি দাবা খেলা চালিয়ে যাবো, কারন এটি মজার। তবে তা আর পেশার তাগিদে নয়।

অভিজ্ঞ এই বর্ষীয়ান দাবারু আরও বলেন যে, সাম্প্রতিক  বছরগুলোতে প্রবল চাপের সম্মুখিন হয়েছেন বলেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।