২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাম্পশায়ারের সাথে শেন ওয়ার্নের চুক্তি সই

অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা শেন ওয়ার্ন ইংল্যান্ডের হ্যাম্পশায়ার ক্লাবের হয়ে আরও চার বছর খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2005, 12:10 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

ওয়ার্ন এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের অধিকারী।

তিনি দু’বছরের জন্য হ্যাম্পশায়ারের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন এবং  আরও দু’বছর তাদের হয়ে খেলতে সম্মত হয়েছেন। অবশ্য এ সম্মতি একান্তই তার নিজের, পরের দু’বছরে খেলার ব্যাপারে কোনও বাধ্যবাধকতা নেই।

চুক্তি সম্পাদনের পর হ্যাম্পশায়ারের চেয়ারম্যান রড ব্রান্সগ্রোভ বলেন, “এটা খুবই উত্তেজক খবর। তিনি হ্যামশায়ার ক্রিকেট দলকে শীর্ষস্থানীয় দলে পরিনত করতে মুখ্য ভূমিকা পালন করবেন বলে আশা করছি।”

শেন ওয়ার্ন বর্তমানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার জন্য অস্ট্রেলিয়া দলের সাথে নিউজিল্যান্ডে আছেন।