২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের প্রেসিডেন্টের মা ও ছেলে খেলা দেখেছেন ভারতে

পাকিস্থানের প্রেসিডেন্ট পারভেজ মোশারফ ভারত সফরে আসার আগেই মোহালির ভিআই পি গ্যালারীতে দর্শক হিসেবে দেখা গেছে তার মা ওএবং ছেলেকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2005, 09:57 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

পারভেজ মোশারফের ছেলে বিল্লাল এসেছেন তার পিতার জন্মস্থান দেখতে এবং মোশারফের মা এসেছেন তার অতীত স্মৃতিচারণ করতে।

তিনি ১৯৪৭ সালে ভারত বিভক্তের পর  কিশোর মোশারফকে নিয়ে পাকিস্তান চলে আসেন এবং ৫৮ বছর পর তিনি আবার যখন ভারত আসেন যখন তার ছেলে প্রেসিডেন্ট।

বিল্লাল তার স্ত্রী নিয়ে ভারত সফরে এসেছেন। তিনি আমেরিকায় গাণিতিক বিশ্লেষক হিসেবে কাজ করছেন।

ভারতের গোয়েন্দা সংস্থা সুত্র জানায়, প্রেসিডেন্টের মা ও ছেলের নিরাপত্তার জন্য আলাদা ব্যাবস্থা করা হয়েছে। পাকিস্তানি দর্শকদের প্রতি আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন দাদী ও নাতি।

মা ও ছেলে ভারতে থাকাকালীন এক দিনের জন্য কলকাতা টেস্ট দেখতে প্রেসিডেন্ট মোশারফ  আসতে পারেন বলে জানান গোয়েন্দারা।