২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয় গেমসে চ্যাম্পিয়ন হলো ইসলামী বিশ্ববিদ্যালয়

স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ১৪ টি স্বর্নপদক নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় গেমসে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2005, 09:11 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

গেমসের ফুটবল ফাইনালে ইসলামী বিশ্ববিদ্যালয় ২ - ১ গোলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে স্বর্নপদক লাভ করে। এছাড়া তারা ভলিবলেও ৩ - ০ সেটে জাতীয় বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় হকি এবং বাস্কেট বলের শিরোপা লাভ করে। অন্যদিকে টেনিস এবং টেবিল টেনিসের (পুরুষ)  শিরোপা জিতে নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়।

টেবিল টেনিসের মহিলাদের বিভাগে স্বর্নপদক জয় করে জাতীয় বিশ্ববিদ্যালয়।

পাট ও বস্ত্র মন্ত্রী শাহজাহান সিরাজ বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম রফিকুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।