প্রথম বিভাগ হকি লিগে ফরাশগঞ্জ - ওয়ান্ডর্রাস ম্যাচ ড্র
গ্রীন ডেল্টা প্রথম বিভাগ হকির সুপার লিগে ফরাশগঞ্জ এবং ঢাকা ওয়ান্ডার্রাসের খেলাটি ১ - ১ গোলে ড্র হয়েছে।
মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বৃহস্পতিবারের খেলায় ঢাকা ওয়ান্ডার্রাস প্রথমার্ধে ১ - ০ গোলে এগিয়ে ছিল। রাসেল ইসলাম খেলার ৩৪ মিনিটে ফিল্ড গোলের মাধ্যমে দলকে এগিয়ে দেন।মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বৃহস্পতিবারের খেলায় ঢাকা ওয়ান্ডার্রাস প্রথমার্ধে ১ - ০ গোলে এগিয়ে ছিল। রাসেল ইসলাম খেলার ৩৪ মিনিটে ফিল্ড গোলের মাধ্যমে দলকে এগিয়ে দেন।
ফরাশগঞ্জের রেজাউল কবির ৬২ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন।
বাংলাদেশ স্পোর্টিং ক্লাব এবং ফরাশগঞ্জের মধ্যেকার সুপার লিগের পরবর্তী ম্যাচ আগামী শনিবার অনুষ্ঠিত হবে।
