২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জাতীয় এ্যাথলেটিকস শুরু

জাতীয় এ্যাথলেটিকসের ১৫০০ মিটার দৌড়ের পুরুষ এবং মহিলা বিভাগে স্বর্নপদক জিতেছেন যথাক্রমে সেনাবাহিনীর আনিসুর রহমান এবং বিজেএমসির লাকি আক্তার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2005, 08:45 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

পুরুষদের ১৫০০ মিটার দৌড়ে প্রথম হতে আনিস সময় নেন ৪.০৭৫ মিনিট । অন্যদিকে মহিলাদের বিভাগে লাকি সময় নেন ৫.১৮ মিনিট।

পুরুষদের বিভাগে বিজেএমসির মোহাম্মদ জয়নাল রৌপ্য এবং  সেনাবাহিনীর হাসিবুল ইসলাম ব্রোঞ্জ পদক লাভ করেন।

মহিলাদের একই বিভাগে বিজেএমসির রওশন আরা রৌপ্য এবং যশোরের বকুল আক্তার ব্রোঞ্জ পদক জয় করেন।

বিভিন্নদলের প্রায় ৫০০ প্রতিযোগী জাতীয় এ্যাথলেটিকসের এই আসরে অংশ গ্রহন করছে।

এরআগে প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি আব্দুস সালাম এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলহাজ দস্তগীর চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।