২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় মহিলা হ্যান্ডবলের শিরোপা বিজেএমসির ঘরে

পেপসি জাতীয় মহিলা হ্যান্ডবলের শিরোপা জিতেছে বিজেএমসি। চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন মাঠে বৃহস্পতিবার বিজেএমসি ফাইনালে ৩১ - ২১ গোলে বাংলাদেশ আনসারকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2005, 07:40 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

খেলার প্রথমার্ধে বিজয়ীরা ১৩- ৮ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের শাহিদা সর্বোচ্চ ১১টি এবং জাহানারা ছয়টি গোল করেন। অন্যদিকে আনসারের ভুলু ১০টি এবং শাহানা চারটি গোল করেন। প্রেিযাগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজেএমসির জাহানারা।

প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন। এসময় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি লে. কর্নেল (অব) এমএ হামিদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।