পিস কনসার্টে পাকিস্তানের সূফি কুইন আবিদা
পাকিস্তানের সুফি রানী খ্যাত গায়িকা আবিদা পারভিন আগামী শনিবার মুম্বাইতে অনুষ্ঠিতব্য একটি পিস কনসার্টে অংশ নেবেন। পাক-ভারত ক্রিকেট সিরিজ উপলক্ষে মুম্বাইতে কনসার্টটি অনুষ্ঠিত হবে। খবর বার্তা সংস্থার।
পাক-ভারত ক্রিকেট সিরিজকে কেন্দ্র করে ভারতে এখন চলছে উৎসব আমেজ। ভারতের সংস্কৃতিকর্মীরাও এক্ষেত্রে পিছিয়ে নেই। মুম্বাাইতে পাক ক্রিকেটারদের জন্য একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। সেখানে ভারতীয় শিল্পিদের পাশাপাশি গান গাইবেন পাকিস্তানের সুফি রানী আবিদা পারভীন।
আবিদা বলেছেন, মুম্বাইতে প্রথমবারের মত গান গাওয়ার সূযোগ পেয়ে আমার ভাল লাগছে। ভারতীয় ভাইবোনদের কাছে আমি গানের মাধ্যমে শান্তির বার্তা পৌঁছাতে পারবো এটা আসলেই আনন্দের। আবিদা বলেছেন, গানের কোন সীমানা নেই । কেউ যদি ভারতের সীমান্তে দাঁড়িয়ে গান গায় তাহলে তার সুর পাক সীমান্তে পৌঁছাবেই।
