নিখিল ভারত সৌখিন গল্ফ শিরোপা জয়ী বাংলাদেশী খেলোয়ার শ্রীলংকার প্রতিযোগিতায় অংশ নেবেন
নয়া দিল্লীতে সমাপ্ত ১০৪ তম নিখিল ভারত সৌখিন গল্ফ প্রতিযোগিতায় শিরোপা লাভকারী বাংলাদেশী গল্ফার মো. সিদ্দিকুর রহমান ১৫ থেকে ১৯ মার্চ শ্রীলংকায় সৌখিন গল্ফ প্রতিযোগিতায় অংশ নেবেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
৫মার্চ নয়াদিল্লীতে নিখিল ভারতের চুড়ান্ত খেলায় তিনি ৩৬ হোলে ৩ এবং ২ এ চন্ডিগড়ের এএস লেহালকে পরাজিত করেন।
বাংলাদেশ,ভারত,নেপাল ,ভুটান,শ্রীলংকা ,চীন এবং স্বাগতিক ভারতের মোট ১২৮ জন গল্ফার এই প্রতিযোগিতায় অংশ নেন।
বাংলাদেশ থেকে তিনিই প্রথম এ ধরণের মর্যাদাপূর্ণ শিরোপা জিতলেন। এটি তার তৃতীয় শিরোপা জয়। এর আগে ২০০৪ সালে নেপালে এবং বাংলাদেশে সৌখিন গল্ফ প্রতিযোগিতায় তিনি শিরোপা জিতেছিলেন।
