২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনী ফুটবলে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের শিরোপা লাভ

বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০০৫ এর চুড়ান্ত খেলায় ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড দল বিজয়ীর শিরোপা লাভ করেছে। রানার আপ হয়েছে যশোর এরিয়া দল। খবর সংবাদ বিজ্ঞপ্তির

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2005, 03:35 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

বুধবার বগুড়া সেনানিবাসে চুড়ান্ত খেলায় ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড দল ৪-০ গোলে যশোর এরিয়া দলকে পরাজিত করে শিরোপা লাভ করেছে। প্রতিযোগিতায় ৬ স্বতন্ত্র এ ডি এ ব্রিগেড দলের ল্যান্স কর্পোরাল মো. তোফাজ্জল হোসেন শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন। নবীনদের মধ্যে কুমিল্লা এরিয়া দলের সৈনিক মো. নসির উদ্দিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন।