জয়সার ইনজুরির কারণে শ্রীলঙ্কা দলে আবারও ডাক পেলেন পেরেরা
মার্চ মাসের শেষের দিকে নিউজিল্যান্ড সফরের উদ্দেশ্যে বৃহস্পতিবার ১৮ সদস্যের ট্রেনিং স্কোয়াডে আবারও ডাক পেয়েছেন ফাস্ট বোলার রুচিরা পেরেরা। অপর ফাস্ট বোলার নাওয়ান জয়সার ইনজুরির কারণে দলে ডাক পেয়েছেন তিনি। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
পেরেরা নির্বাচকদের চোখে পড়েছেন গত সপ্তাহের প্রাদেশিক টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ১২৭ রানের বিনিময়ে ৯ উইকেট পেয়ে।
নির্বাচকদের চেয়ারম্যান আশান্তা ডি মেল বলেন, “নির্বাচকেরা রুচিরাকে সুযোগ দিয়ে খুব ভাল কাজ করেছেন। তিনি খুব ভাল বোলিং করেছেন, প্রাদেশিক টুর্নামেন্টে নেটেও ভাল করেছেন।”
২০০২ সালে ইংল্যান্ডের লর্ডসে ২৭ বছর বয়সী পেরেরার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়, তখন থেকেই তার সময় ভাল যাচ্ছে না।
সহকর্মী বাম-হাতী ফাস্ট হাটুর গুরুতর ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে থাকতে পারছেন না।
‘স্পিন সম্রাট’ অফস্পিনার মুথিয়া মুরালিধরন আশা করছেন বৃহস্পতিবার তাকে নিশ্চিতভাবে সফর থেকে অব্যাহতি দেয়া হবে। গত মাসে কাঁধে অস্ত্রোপচার হওয়ার কারণে সফরে যেতে পারছেন না তিনি।
শ্রীলঙ্কা একটি ভারসাম্যপূর্ণ দল গঠনের জন্য পেরেরাকে দলে নিয়েছে। উইকেটরক্ষক কুমার সাংগাকারা এ যাত্রায় অলরাউন্ডার হিসেবে খেলবেন।
