মার্শালের সেঞ্চুরিতে অসিদের বিরুদ্ধে সম্মানজনক অবস্থানে নিউজিল্যান্ড
পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার তিক্ত অভিজ্ঞতার পর স্টিফেন ফ্লেমিংয়ের দল জাডি স্টেডিয়ামে প্রতিরোধ গড়ে তুলেছে বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। মার্শালের অনবদ্য সেঞ্চুরি এবং কামিংয়ের ৭৪ রানে প্রথম দিন শেষে কিউইরা ৩ উইকেটে তুলেছে ২৬৫ রান। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
সকালে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় অসিরা। অধিনায়ক স্টিফেন ফ্লেমিং এবং কিউমিং ব্যাটিং শুরু করেন। টেস্ট ম্যাচে প্রথম অংশগ্রহণকারী ক্রেজ কিউমিং প্রতিহত করেন বিশ্ব চ্যাম্পিয়ন দলকে এবং প্রথম সেশনটি সম্পুর্ন আয়ত্ত্বে রাখে ব¬্যাক ক্যাপরা। ৫৬ রানের মাথায় আউট হন অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। শেন ওয়ার্নের লেগ স্পিনের ফাঁদে পড়ে তিনি সুইপ শট খেলতে গিয়ে লেগ বিফরের কবলে পড়েন এবং মাত্র ১৮ রানেই আউট হয়ে যান।
খেলার প্রথম থেকে কিউই অধিনায়ক ফ্লেমিং স্বাচ্ছন্দ্যে খেলা পরিবেশন করতে পারছিলেন না। গ্রেন ম্যাকগ্রার একটি বল ব্যাটের কানায় লেগে লাফিয়ে উঠলে তৃতীয় স্লি¬পে দাঁড়ানো জাস্টিন ল্যাঙ্গার ক্যাচ ধরতে মিস করেন নি। কিন্তু এই ওয়েস্ট অস্ট্রেলিয়ান ফ্লেমিংকে আউট করার উপযোগী সহজ ক্যাচ মিস করেন। গ্রেন ম্যাকগ্রা ১২ রানের মাথায় ফ্লেমিংকে এলবিডাবি¬উয়ের ফাঁদে ফেলেন । কিন্তু টেস্ট ম্যাচে ডেব্যু হওয়া আম্পায়ার আলিম দার সিদ্ধান্ত দেন ব্যাটসম্যানের পক্ষে।
লাঞ্চের আগ পর্যন্ত নিউজিল্যান্ড এক উইকেটে সংগ্রহ করে ৬৪ রান। এরপর কিউমিং এবং হার্মিশ মার্শাল দলকে এগিয়ে নেন। ক্যাসপ্রোইক ৭৪ রানে গিলেস্পির বলে আউট হওয়ার আগ পর্যন্ত অসাধারন ব্যাটিং করেন। দলীয় ১৫৩ রানে ক্যাসপ্রেইক আউট হন। এরপর দলের হাল ধরেন হার্মিশ মার্শাল । মার্শালের অসাধারন শতকে নিউজিল্যান্ড চমৎকার অবস্থানে পৌঁছায়। দলীয় ১৯৯ রানে ভিনসেন্ট ক্লার্কের বলে ব্যক্তিগত ২৭ রান নিয়ে আউট হন। মার্শাল ১০৩ এবং ন্যাথান অ্যাষ্টল ২৯ রান নিয়ে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। অষ্ট্রেলিয়া দলের ক্যাসপ্রোইক, ওয়ার্ন এবং ক্লার্ক ১ টি করে উইকেট লাভ করেন।
স্কোর বোর্ড
নিউজিল্যান্ড
কিউমিং ক গিলেস্পি ব ক্যাসপ্রোইক ৭৪
ফ্লেমিং এলবিডব্লিউ ব ওয়ার্ন ১৮
এইচ মার্শাল নট আউট ১০৩
ভিনসেন্ট এলবিডব্লিউ ২৭
এন এষ্টল নট আউট ২৯
অতিরিক্ত এলবি ৬ ওয়াইড ২ নোবল ২ বাই ২
মোট ৩ উইকেটে ২৬৫
উইকেটের পতনঃ ১-৫৬, ২-১৫৩, ৩-১৯৯,
বোলিংঃ ম্যাকগ্রা ২৫-৭-৫৯-০, গিলেসপি ২১-৫-৫৬-০,
ক্যাসপ্রোইক ১৮-৪-৬৪-১, শেন ওয়ার্ন ২৫-৬-৬০-১
ক্লার্ক ৫-০-১৬-১
