২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্টের প্রথম ইনিংসে ভালই খেলছে ব্ল্যাক ক্যাপস

পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার তিক্ত অভিজ্ঞতা নিয়ে স্টিফেন ফ্লেমিংয়ের দল জাডি স্টেডিয়ামে প্রতিরোধ গড়ে তুলেছে বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সকালের সেশন থেকে লাঞ্চ পর্যন্ত মাত্র এক উইকেট হারিয়ে নিউজিল্যান্ড বেশ ভালই লড়ছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2005, 11:15 AM

Updated : 26 Apr 2022, 05:25 PM

অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক্সপেরিমেন্ট চালাতেই ছিল বেশি উৎসাহী। তাই দলে রাখা হয়নি আবেগ তাড়িত ব্রেট লীকে । টস জিতে বোলিং করতে নামাটাও ছিল এক প্রকার পরীক্ষার অংশ।

টেস্ট ম্যাচে প্রথম অংশগ্রহণকারী ক্রেজ কিউমিং প্রতিহত করেন বিশ্ব চ্যাম্পিয়ন দলকে এবং প্রথম সেশনটি সম্পুর্ন আয়ত্ত্বে রাখে ব্ল্যাক ক্যাপরা। লাঞ্চের আগ পর্যন্ত নিউজিল্যান্ড এক উইকেটে সংগ্রহ করে ৬৪ রান।

অধিনায়ক স্টিফেন ফ্লেমিং ওপেনিংয়ে ব্যাট করতে নেমে সম্পূর্ন ব্যর্থ হন। তিনি শেন ওয়ার্নের লেগ স্পিনের ফাঁদে পড়ে সুইপ শট খেলতে গিয়ে লেগ বিফরের কবলে পড়েন এবং মাত্র ১৮ রানেই আউট হয়ে যান।

৯৫ মিনিট সংগ্রহ করে অস্ট্রেলিয়া মূল্যবান উইকেটটি ৫৬ রানের মাথায় পায়।

খেলার প্রথম থেকে কিউই অধিনায়ক ফ্লেমিং স্বাচ্ছন্দ্যে খেলা পরিবেশন করতে পারছিলেন না। গ্রেন ম্যাকগ্রার একটি বল ব্যাটের কানায় লেগে লাফিয়ে উঠলে তৃতীয় স্লিপে দাঁড়ানো জাস্টিন লেনজার ক্যাচ ধরতে মিস করেননি। কিন্তু এই ওয়েস্ট অস্ট্রেলিয়ান ফ্লেমিংকে আউট করার উপযোগী সহজ ক্যাচ মিস করেন। গ্রেন ম্যাকগ্রা ১২ রানের মাথায় ফ্লেমিংকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন । কিন্তু টেস্ট ম্যাচে ডেব্যু হওয়া আম্পায়ার আলিম দার সিদ্ধান্ত দেন ব্যাটসম্যানের পক্ষে।

বোলিংয়ে নতুনত্বের জন্য মাইকেল কাসপ্রোউইচকে খেলতে সুযোগ দেয়া হয় ব্রেট লীর বদলে। কিন্তু তিনিও এক প্রকার  ব্যর্থ হন।