২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি কাপে নিসা'র সাথে ব্রাদার্সের ড্র

সাইফুল ইসলাম খোকনের শেষ মুহুর্তের গোলে এএফসি কাপের খেলায় তুর্কমেনিস্তানের নিসা ফুটবল ক্লাবের বিরুদ্ধে ব্রাদার্স ইউনিয়ন ১ - ১ গোলে ড্র করেছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার এ খেলা অনুষ্ঠিত হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2005, 09:40 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমীর আলী বলেন, ১ - ০ ব্যবধানে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত এই ড্র করতে পেরে আমরা খুশি।

অন্যদিকে নিসা’র কোচ জর্জিয়ান বরিস বলেন, ব্রাদার্স ভালো খেলেছে। দীর্ঘ পথ ভ্রমনের ক্লান্তির জন্য আমাদের খেলোয়াড়রা নিজেদেরকে পুরোপুরি মেলে ধরতে পারেনি।

বরিসের বক্তব্যের সত্যতা খুঁজে পাওয়া যায় যখন চারজন জাতীয় দলের খেলোয়াড় নিয়েও নিসা ম্যাচে রক্ষানাত্মক ভুমিকা অবলম্বন করে। অন্যদিকে ভঙ্গুর আক্রমণ বিভাগ নিয়েও ব্রাদার্স আক্রমনাত্মক ফুটবল খেলার চেষ্টা করে কিন্তু প্রতিপক্ষের রক্ষণভাগে জায়গা করে নিতে ব্যর্থ হয়। খেলার ৩০ মিনিটে ব্রাদার্সের রাশিয়ান ফরোয়ার্ড খেলোয়ার এডওয়ার্ড অত্যন্ত— সহজ একটি সুযোগ নষ্ট করলে কোচ গাজী খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগে তাকে তুলে নেন।

খেলার ১৭ মিনিটে  ব্রাদার্সের অধিনায়ক মোহাম্মদ সুজন এবং গোল রক্ষকের ভুল বোঝাবুঝির সুযোগে রিসার অধিনায়ক ডায়াচ গিলিচ গোলরক্ষকের মাথার ওপর দিয়ে ব্রাদার্সের জালে বল পাঠিয়ে তার দলকে এগিয়ে নিয়ে যান।

অবশেষে খেলার ৮৫ মিনিটে অতিরিক্ত স্টাইকার এমিলি ডি বক্সের একটু বাইরে মনোয়ারের কাছ থেকে বল পেয়ে খোকনের দিকে ঠেলে দেন এবং খোকন নির্ভুল শটে বল নিসার জালে পাঠিয়ে খেলায় সমতা ফিরিয়ে আনেন।

ব্রাদার্স ইউনিয়নের খেলোয়াড় হিসাম ইরানি খেলার ৮৩ মিনিটে একটি পেনাল্টি শট মিস বরেন।

খেলায় ব্রাদার্সের পারভেজ বাবু এবং নিসার চলিয়েভ নজর, করিমভ রসিফ এবং প্রচেঙ্কু আলকেসিকে হলুদ কার্ড দেখানো হয়।