সুপার লীগের প্রথম খেলায় বাংলাদেশ স্পোর্টিং’র জয়
গ্রীন ডেল্টা ইন্সুরেন্স প্রথম বিভাগ হকি’র সুপার লীগে মুক্ত বিহঙ্গ তরুণ সংঘের বিরুদ্ধে বাংলাদেশ স্পোটিং ৩-০ গোলে জয় পেয়েছে। বুধবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্পোটিং খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল।
বাংলাদেশ স্পোটিং’র আজম খেলার প্রথমার্ধের ১৬ মিনিটে ফিল্ড গোলের সাহায্যে দলকে এগিয়ে নেন। খেলার ৪৫ মিনিটের মাথায় জাহিদ বিশ্বাস এবং ৫৭ মিনিটে মোহাম্মদ জাভেদ দলের পক্ষে অপর দুটি গোল করেন। বৃহস্পতি বার লীগের পরবর্তী খেলায় ঢাকা ওয়াণ্ডারার্স ফরাসগঞ্জের মোকাবেলা করবে
