২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে অলিম্পিক অনুষ্ঠানের ব্যাপারে আশাবাদী কেলি হোমস

২০১২ সালের অলিম্পিক লন্ডনে অনুষ্ঠিত হওয়ার ব্যাপাারে কথা বলতে জুলাই মাসে সিঙ্গাপুর যাবেন কেলি হোমস। লন্ডনে এ অলিম্পিক অনুষ্ঠানের ব্যাপারে আশাবদী কেলি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2005, 06:52 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

অলিম্পিকে ডাবল চ্যাম্পিয়ন কেলি লন্ডনের আয়োজক কমিটির একজন উচ্চ পর্যায়ের সদস্য। আগামী ৬ জুলাই সিঙ্গাপুরে  অলিম্পিক দেশগুলোর ভোটেই ২০১২ সালের অলিম্পিক  আয়োাজক নির্ধারন করা হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।   

২০১২ সালের অলিম্পিক অনুষ্ঠান নিয়ে আয়োজক কমিটি ইতোমধ্যেই লন্ডন, মাদ্রিদ, মস্কো, প্যারিস এবং নিউইয়র্কের  প্রস্তুতি ও ভ্যেনু পর্যবেক্ষণ করেছে। সিঙ্গাপুরে অনুষ্ঠেয় বৈঠকে ১১৭ টি দেশের ভোটে আয়োজক  নির্ধারিত  হবে। লন্ডনের  হয়ে কথা বলতে কেলি জুলাই মাসে ১২ হাজার ৫০০ মাইল উড়ে  সিঙ্গাপুর যাবেন। এর একমাস পরেই হেলসিঙ্কিতে বিশ্ব চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায়  তিনি অংশ নেবেন। কেলি বলেন, আমি মনে করি আয়োজক হওয়ার গৌরব লাভ করবে লন্ডন আর সে জন্যেই আমি সিঙ্গাপুর যাবো।

২০০৪ সালে এথেন্সে অনুষ্ঠিত  অলিম্পিকে হোমস ৮০০ মিটার ও ১৫০০ মিটারে স্বর্ন জিতেছিলেন। ২০০৪ সালে সেরা ৬ জন মহিলা ক্রিড়াবিদের একজন নির্বাচিত হয়েছেন তিনি। অনেক দিন হার্মিংস্ট্রং ইনজুরিতে থাকার পর এখন মোটামুটি সুস্থ তিনি। জুনে গ্লাসগোতে অনুষ্ঠেয় নরউইচ আন্তর্জাতিক প্রতিযোগিতায় কেলি অংশ নেবেন।