২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাক-ভারতের আরো ক্রিকেট দেখতে চাই ঃ শর্মিলা ঠাকুর

সাবেক চিত্রতারকা শর্মিলা ঠাকুর বিশ্বাস করেন যে, ক্রিকেট শুধু খেলাই নয়, এর মাধ্যমে ভারত এবং পাকিস্তানের আপামর জনসাধারণ একে অপরের সান্নিধ্যে যাবার সুযোগ পায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

শর্মিলা ঠাকুর বলেন যে, উভয় দেশের মধ্যে আরো অধিক হারে ক্রিকেট খেলায় অংশ নেয়া উচিৎ।

তিনি তার স্বামী সাবেক ক্রিকেট অধিনায়ক মনসুর আলী খাঁন পতৌদির সাথে প্রথম টেস্ট ম্যাচ দেখার জন্য এখন মোহালিতে অবস্থান করছেন।

শর্মিলা ঠাকুর বলেন, “ক্রিকেট উভয় দেশের মধ্যে সম্পর্ক আরো জোড়দার করেছে এবং করবে। তাই উভয় দেশেরই অধিক মাত্রায় ক্রিকেট খেলায় অংশ নেয়া উচিৎ ।”